
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন ভিপি নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। রাতভর ফল গণনা করে কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোঃ আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২। ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।
এরআগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে।