
মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর সদর প্রতিনিধিঃ
গত তিন(৩) দিন বন্ধ থাকার পর পূনরায় লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে ভোলা বরিশাল লঞ্চ চলাচল শুরু হয়েছে। গত ১৭ই আগষ্ট আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, খুলনা ও পায়রা সমুদ্র বন্দর কে তিন (৩)নম্বর সতর্ক সংকেত দেখিয়ে সি ট্টাক- লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আজ ২০ই আগষ্ট আরেক বার্তায় সতর্কতা সংকেত নামিয়ে রাত থেকে স্বাভাবিক ভাবে সিট্রাক ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়।
এক সাক্ষাৎকারে বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন আবহাওয়া ভালো থাকায় এবং কোন সতর্কতা সংকেত না থাকায় আজ রাত থেকে লক্ষীপুর মজুচৌধুরীর হাট থেকে ভোলা- ইলিশা ও কাল সকাল থেকে মজুচৌধুরীর হাট থেকে ভোলা বরিশাল সিট্রাক লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে ।