বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর’সহ অভ্যন্তরীণ ১০ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

মোঃ শাকিল হোসেন লক্ষীপুর সদর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ শাকিল হোসেন লক্ষীপুর সদর প্রতিনিধি।

নিম্নচাপের প্রভাবে ভোলা উপকূলের নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। ফলে এখানকার নৌপথের ডেঞ্জার জোনের ১০ রুটের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। তাছাড়া টানা বর্ষণ ও প্রবল ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলা লক্ষীপুর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে ভারী বর্ষণ ও প্রবল ঘূর্ণিঝড়ের ফলে জেলার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জেলা শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলাগুলোর শহর-জনপদের অবস্থাও বেহাল।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

রিকশাচালক, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় মানুষজনকে ঘর থেকেও বের হতে বেগ পেতে হচ্ছে।

লক্ষীপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের ফলে উপকূলের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লক্ষীপুর বিআইডব্লিটিএ সাব ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর, মজুচৌধুরীর হাট দৌলতখান-আলেকজেন্ডার রুটসহ ১০টি রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের সকল ফেরি চলাচলও বন্ধ থাকবে।

এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অপরদিকে আজ ভোররাত থেকে প্রবল ঘূর্ণিবাতাস ও ভারী বর্ষণ এবং নদ-নদীর পানি বৃদ্ধির ফলে উপকূলের নিচু এলাকাসমূহ প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ