
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
মঙ্গলবার ৫-আগষ্ট সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ এর সামনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হয়ে (৫-আগষ্ট) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের দারিপাল্লার প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন,দিনাজপুর জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু,ফুলবাড়ী উপজেলা শাখার জামায়াতে আমির মাওলানা হাবিবুর রহমান,জেলা ইউনিট সদস্য সাবেক জেলা শিবিরের সভাপতি সুলতানুল আলম,উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হক,পৌর আমীর জয়নাল আবেদীন,শিবিরের সাবেক কেন্দ্রীয় দাহয়াহ সম্পাদক পৌর সেক্রেটারী হাফেজ মুজাহিদুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে মিছিলটি বের হয়ে দাড়িপাল্লার স্লোগান দিয়ে ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।