সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ইভটিজিং রোধে উপজেল প্রশাসনের অভিযান তিনজনকে জরিমানা।

আবুল কাশেম, ষ্টাপ রিপোর্টার সাতকানিয়া:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আবুল কাশেম, ষ্টাপ রিপোর্টার সাতকানিয়া:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিং ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কঠোরভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

৪ঠা আগস্ট ২০২৫ইং সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নিজেই এ অভিযান পরিচালনা করেন।

সূত্রমতে জানা যায় সাতকানিয়া পৌরসভার কলেজ রোড, করাইয়ানগর, ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকানসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে হঠাৎ করে অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেলযোগে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তিনজন যুবককে আটক করা হয়।

তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান এলাকায় অহেতুক ঘোরাফেরা ও শিক্ষার্থীদের হয়রানিমূলক আচরণ থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। যেখানেই এমন কর্মকাণ্ডের অভিযোগ আসবে সেখানেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন অভিযান নিয়মিত পরিচালিত হলে শিক্ষার্থীরা আরও নিরাপদে চলাফেরা করতে পারবে এবং ইভটিজিংয়ের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ