শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কয়রায় বেতনভাতা বাকিরেখে আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুত করায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

কয়রা খুলনা প্রতিনিধিঃ মোস্তফা রেজওয়ানুল করিম :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কয়রা খুলনা প্রতিনিধিঃ

কয়রায় বকেয়া ১৩ মাস বেতন বাকি রেখে সিভিল সার্জন কর্তৃক আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৪ আগষ্ট) সকালে কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা হাসপাতালে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষ অবস্থান কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই হাসপাতালে আউটসোর্সিং ৩০ জন কর্মচারী কাজ করছি। ১৩ মাস আমাদের কোন বেতন দেয় না। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করিতেছি। এর মধ্যে হঠাৎ করে গত ২৯/০৭/২০২৫ তারিখে খুলনার সিভিল সার্জন স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে আমাদের চাকরিচ্যুত করেছে। এবং আমাদের বকেয়া বেতনভাতা দেয়নি।বর্তমানে হাসপাতাল থেকে আমাদের বের করে দিয়েছে। আমরা আমাদের পাওনা বকেয়া বেতন ভাতা ও পুনরায় আমাদের চাকরিতে যোগদান করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আউটসোর্সিং কর্মী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মাসুূুদুর রহমান, মোঃ আলিমুজ্জামান টুটুল, মোঃ আব্দুল কাদের, মোঃ আশিকুজ্জামান, মোঃ আঃ রউফ, আহমেদ মুর্তেজা, আয়েশা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ