
এমদাদুল হক,স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলা পুলিশ মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে, ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়, জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা’র তত্ত্বাবধানে চরফ্যাশন থানাধীন ওমরপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জনৈক শহীদ এর বাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর এসআই (নিঃ)/নাজমুল হাসান সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে, এবং আসামী ১। মোঃ ইব্রাহীম (৩২), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত রিজিয়া বেগম, সাং-ওসমানগঞ্জ ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ২। মোঃ রানা (২৪), পিতা-লোকমান হোসেন, মাতা-নূর বানু, সাং-আলীগঞ্জ ৩নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা নিকট হইতে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা রুজু হয়েছে।