বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চরি যাওয়া প্রায় সাড়ে ষোলটন লোহার উদ্ধার ১জন আটক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ১৬টন ৪২৮ কেজি লোহার পাত উদ্ধার করেছেযৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় ইয়াছিন হাওলাদার (১৯) নামের চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে ।
শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ইয়াছিন হাওলাদার খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ গ্রামের মাইনুল হাওলাদারের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল শনিবার সকালে উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান চালিয়ে হালিম সরদারের ভাঙ্গারীর দোকান থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ১৬ টন ৪২৮ কেজি লোহার পাত উদ্ধার করা হয়। এ ঘটনায় চোর সিন্ডিকেটের এক সদস্য ইয়াছিন হাওলাদার একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাঙ্গারী দোকান মালিক হালিম সরদার যৌথ বাহিনীর উপস্থিতি দের পেয়ে পালিয়ে যায়। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ