বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার।

রকিব হাসান রবিন, নকলা, শেরপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

রকিব হাসান রবিন, নকলা, শেরপুর প্রতিনিধি।

শেরপুরের নকলা উপজেলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওয়াসিম মিয়ার পুত্র ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত সবার অগোচরে আজ সকালে, অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্নার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা (বুরন মিয়া) সিফাতের শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করে এবং পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলিতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি এখন পর্যন্ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ