
শাহাজাদী সুলতানা প্রতিনিধি (শরীয়তপুর)।
বাংলাদেশ কেন্দ্রীয় মানবধিকার সংস্থা ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্ব্যস্থ্য ফাউন্ডেশন এর আয়োজনে বিশ্ব মানবধিকার দিবসটি পালিত হয়।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর বেলা ১১ টায় শোভাযাত্রা শেষে বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে জাজিরা উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। প্রধান আলোচক ছিলেন ডা. মোঃ ওসমান গনী উপ-পরিচালক কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা ও শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন মোঃ মঞ্জুরুল আলম বাবুল মুন্সি সভাপতি কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন ফরিদপুর।
আরও উপস্থিত ছিলেন আলমাস বেপারী সভাপতি কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন রাজবাড়ী জেলা। রাসেল মিয়া সভাপতি কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন মাদারীপুর জেলা এবং শরীয়তপুর জেলা কমিটির সভাপতি হাজী আবদুল জলিল মোড়ল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সকল উপজেলা বাংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটস এর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ প্রমূখ।