
মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি জানান, হামলার সময় তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয় এবং বেশ কয়েকজন সমন্বয়ক আহত হয়েছেন। ঘটনার পর, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে হামলার শিকার কেন্দ্রীয় সমন্বয়কদের নাম প্রকাশ করেননি হাসনাত আব্দুল্লাহ।
তিনি বাংলাদেশ সরকারের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে।