
মোঃকামরুজ্জামান সম্পদ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের ধরমপুর তরুন সংঘের উদ্যোগে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ২য় ম্যাচ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মতলেবুর রহমান রাতুল।
উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। মানুষিক বিকাশ ঘটায়। সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখে। তিনি আরোও বলেন, আমাদের মাঠের কিছু প্রতিবন্ধকতা আছে। ইনশাআল্লাহ আগামীতে সব প্রতিবন্ধকতা দুর হয়ে যাবে।
এজন্য প্রত্যেকের উচিত নিয়মিত খেলাধুলা করা।
শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে বগুড়া চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল বগুড়া জেলা শাখার নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিমু।
বিশেষ অতিথি শিমু বলেন, আজকের এই খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে। তিনি আরোও বলেন, খেলাধুলায় হারজিত থাকবে। আমাদের উচিত সেরা খেলা উপহার দেওয়া। এজন্য তিনি যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সহ সাধারণ মনির হোসেন।
আরোও উপস্থিত ছিলেন ফেরদৌস আনোয়ার তাকি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ফিরোজ আহমেদ বাবু, দিগন্ত আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহম্মেদ আসলাম।
টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ফিরোজ আহমেদ বাবু বলেন, খেলাধুলায় হারজিত থাকবে। প্রতিহিংসা মূলক আচারন বর্জন করে বন্ধুসূলভ আচারন করতে হবে। খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য করা হবে।
।২য় সেমিফাইনালে ধরমপুর মন্ডলবাড়ী বনাম সিজান একাদশ অংশ গ্রহন করে। আলআমিন ও ফয়সাল রহমানের ধারা বর্ণনায় ম্যাচ পরিচালনা করেন রাকিবুল ইসলাম এবং সহকারী রেফারী আশিক সুমব ও আনারুল কবির ।