
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-০৩’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা, ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়। অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের পশ্চিম পাড়ায় এ উপলক্ষে আয়োজিত গৃহ ও প্রতীকি চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, প্রধান অর্থ সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন খোকন, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশনের সভাপতি, প্রবাসী মোঃ আবুল কালাম আজাদ (রাসেল), পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, মোঃ বেলাল হোসেন শাকিল, মোঃ জসিম উদ্দিন হাসান, চিওড়া ইউনিয়নে ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান, বেলাল হোসেন এয়াছিন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা নুরুল আলম, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল মমিন, সদস্য মোঃ আবুল হাশেম ভূঁইয়া, মোঃ আব্দুল হাকিম মামুন, আলা উদ্দিন আলো, সমাজসেবক মোঃ মুরাদ, মোঃ আসিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ মোঃ ইউছুফ।