
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মো.কামরুল হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত অবস্থায় স্থানীয়রা কামরুলকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, তাদের প্রতিনিয়ত মোবাইলে হামলার হুমকি দেওয়া হচ্ছে। এতে তাদের নিরাপত্তা হীনতা রয়েছেন বলে জানান তারা।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯:১৫ ঘটিকায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন দক্ষিণ আঁকিলপুর ৯নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।কামরুল হোসেন ও তার ছোট ভাই আমজাত হোসেন নিজ কাজের উদ্দেশ্যে রওনা হলে, রাস্তা পাশ থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী তাদের উদ্দেশ্য করে,অসভ্য ভাষায় গালিগালাজ করে।অসভ্য ভাষায় গালিগালাজের কারণ জানতে চাইলে তারা (৫০০০০) হাজার টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৫/৬ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র,লোহার রড,ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।এবং কামরুল হোসেনের ছোট ভাইয়ের ব্যবসায়ের (৩০০০০) হাজার টাকা ছিনিয়ে নেয় এবং এলাকা বাসির কাছে জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসি আহত অবস্থায় তাদেরকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এই ঘটনায় কামরুল হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলার অভিযোগে আহতদের আসামি করছেন।আসামিরা হলেন:নুর মোহাম্মদ (৩৫)পিতা: বাচা মিয়,দিল মোহাম্মদ(২৮) পিতা: বাচা মিয়া,নুরুল আলম রনি(২৫)পিতা:বাচা মিয়া,জাহাঙ্গীর আলম(৪১) পিতা:মৃত মো:জামান।
যে কোনো সময় ফের হামলার ঘটনা ঘটতে পারে শঙ্কা প্রকাশ করে কামরুল হোসেন বলেন, আমরা সবসময় আতঙ্কের মধ্যে আছি। আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি। তিনি দাবি করেন, জাহাঙ্গীর বাহিনির আওয়ামী সন্ত্রাসীরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির লোক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুর মোহাম্মদ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে।জাহাঙ্গীর আলমের ছত্রছায়ায় এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন তারা । এমন পরিস্থিতিতে তাদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মজিবুর রহমান বলেন, কামরুল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন, যা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।