
কিশোরগঞ্জ জেলা প্রতিদিধি
কিশোরগঞ্জ কটিয়াদীতে পৌরসভার ৯নং ওয়ার্ড গোয়াতলা,বেথইরসহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ জুয়া খেলা হচ্ছে বলে এলাকায় অভিযোগ ওঠেছে।
লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সম্ভাব্য বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়,সাবেক কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানার স্বামী আওয়ামীলীগ নেতা মুকুল মিয়া ও তার সহোদর ভাই মোহাগ ও জুয়েল মিয়ার নেতৃত্বে প্রতিদিন বিকালে বেথইর গ্রামের মূর্শিদ মিয়ার বাড়িতে এবং রাতে জিল্লু মিয়ার বাড়িতে এ নিষিদ্ধ জুয়ার আসর বসানো হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যক্তি অন্তবর্তীকালীন সরকারের কাছে অতিদ্রুত এ নিষিদ্ধ জুয়া খেলা বন্ধ করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি কামনা করেন।
ইসলাম ধর্মে জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন–
নিশ্চয় শয়তান মদ ও জুয়ার দ্বারা তোমাদের পরস্পরে শক্রতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর যিকির ও নামায থেকে বিরত রাখতে চায়, সুতরাং তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে? (সূরা মায়িদা, আয়াত-৯১)।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।