
গাজীপুর প্রতিনিধি শাকিল
আজ ৯ অক্টোবর বুধবার। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এখানে বাস চালকের অবস্থা খুব ভয়াবহ গাড়ির অনেক যাত্রী আহত অবস্থায় থাকায় আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আর গাড়ির হেলপার ও সুপারভাইজার সেখান থেকে পালিয়ে যায়। উওর বঙ্গের এসি ডিলাক্স বাসটি শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয় সকালে।গাড়িটি বেপরোয়া ভাবে গাড়ি চালায় এবং ওভারটেক করার সময় এই ঘটনাটি ঘটে। এখানে ট্রাক চালকের তেমন কোন ক্ষতি হয়নি কিন্তু ট্রাকের কিছু ক্ষতি হয়েছে। এক যাত্রী অভিযোগ করে আমাদের সাথে কথা বলে জানিয়েছে যে গাড়িটি স্পিড বেশি থাকার কারণে ট্রাকের সাথে এ ঘটনাটি ঘটে শুরু থেকেই এলোপাথাড়ি ভাবে গাড়িটি চালায় বাসের চালক। কিছু যাত্রী চালককে উদ্দেশ্য করে বলে গাড়িটি ভালো করে চালানোর জন্য সে কোন কথায় শুনেনি বাসের চালক
।