
মো: সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর
বিরল পৌর বিএনপি'র উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় বিরল বাজারের পৌর-বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর-বিএনপি'র সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক নুরজামাল হোসেনের নেতৃত্বে সভায় পৌর-শহরের চারটি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন: বিরল পৌরসভা কেন্দ্রীয় দূর্গা মন্দির, বিরল রেল স্টেশন দূর্গা মন্দির, শংকরপুর দূর্গা মন্দির এবং শংকরপুর ঘোড়াপীর দূর্গা মন্দির।
সভায় নেতৃবৃন্দ পূজা উদযাপনে বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন এবং উৎসবমুখর পরিবেশে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা পৌর-বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পূজা উদযাপনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।