বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি: মোঃ রবিউল আওয়াল, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

প্রতিনিধি: মোঃ রবিউল আওয়াল, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা ২০ মিনিটে রুপগঞ্জ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি মোঃ সাইফুল্লাহ মাহামুদ সজীব (২৮), পিতা: মৃত নুর ইসলাম, মাতা: মোছাঃ সালমা বেগম, গ্রাম: হরিহরপুর, থানা: ঠাকুরগাঁও সদর।
উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পলাতক আসামি রাশেদ আলীর নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

এ সময় তার ব্যবহৃত একটি লাল রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা নং ০৫/৬১, তারিখ ০৬/০৪/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায়।

পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ