বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিরলে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে সহকারী শিক্ষক এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।

ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষক ইকরামুল-এর বিদ্যালয় হতে স্থায়ী অপসারণ বা চাকুরীচ্যুতির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট হতে উপজেলা পরিষদে এক বিক্ষোভ মিছিল এসে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট স্মারকলিপি প্রদান করে। বিদ্যালয়ের ছাত্রী ও সচেতন অভিভাবকবৃন্দের মধ্যে মানববন্ধনে ছাত্রশক্তির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরল পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল বাসেত ও এনসিপি বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ