
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গজারিয়া উপজেলার বাউশিয়াস্থ জনপ্রিয় রেস্টুরেন্ট এর সামনে থেকে একটি র্যালী বের হয়ে মহাসড়ক ঘুরে মধ্য বাউশিয়া বাজারে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় বাউশিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আ:মান্নান মিয়াজী,বাউশিয়া ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিউদ্দিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মেম্বার,মাহাদী ইসলাম বাবু,আশরাফুল ইসলাম সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত প্রধান,নজরুল ইসলাম বঙ্গ,সাবেক ইউপি ছাত্রদল সভাপতি সোহেল আহমেদ, হাবিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর নির্দেশনায় মাদক মুক্ত গজারিয়া গড়ে তুলতে আমরা অঙ্গীকার বদ্ধ।