বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ আলী আজগর মুন্নার উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আলী আজগর মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একজন সাহসী ও সক্রিয় কর্মী হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত।

৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, মাগরিবের নামাজের পর তার নিজ বাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। সভায় এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও আসন্ন নির্বাচনে ভোট প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি বলেন, নির্বাচিত হলে সবসময় এলাকাবাসীর সুখ-দুঃখের পাশে থাকবেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। 🤝🗳️

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ