
ওসমান গনি
স্টাফ রিপোর্টার।
মুন্সীগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় র্যালি অনুষ্ঠিত হয়, শেষে পৌরসভার দেওভোগ- শিলমন্দি এলাকার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পৌর শিশুপার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন অতিথিরা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের পৌর বাসিদের দাবী শিশুদের বিনোদনের সুযোগ বৃদ্ধি এবং খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এ সময় সংশ্লিষ্টরা বলেন- আগামী ২০ জুলাই এর মধ্যে শিশুপার্ক টি উদ্বোধন করা হবে