বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

আসন্ন চারঘাট ভায়ালক্ষীপুর ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে মোঃ জিল্লুর রহমান কে বিজয়ী করতে চান এলাকাবাসী

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফ
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফ

আসন্ন চারঘাট ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড ডাকরা ইউপি সদস্য পদে মোঃ জিল্লুর রহমান কে বিজয়ী করতে চান বলে মত প্রকাশ করছেন অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অত্র এলাকার বাসিন্দা সোহানুর রহমান আন্দোলন জানান, জিল্লুর রহমান আমাদের এলাকার ভালো প্রকৃতির মানুষ, তিনি অসহায় মানুষ যখন কোন বিপদ আপদে পড়েন তখন তিনি সবার উপকার ঝাঁপিয়ে পড়ে,তিনি ৫ নং ওয়ার্ড ডাকরা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে পালন করছেন।

এলাকাবাসী জানান , দীর্ঘদিন ধরে সাধারন মানুষের পাশে থেকে এলাকার বিভিন্ন সমস্যার সম্মুখীন গরীব দুঃখী মানুষের মাঝে দাঁড়িয়েছেন জিল্লুর রহমান। সামাজিক ও জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে ও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এ কারণে তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।

এলাকাবাসীর বিশ্বাস, তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তবে এ বিষয়ে জিল্লুর রহমান বলেন আমি যদি নির্বাচিত হয় তাহলে সাধারণ মানুষের পাশে থেকে গরীব দুখী মানুষের ন্যায্য পাওনা অধিকার আদায় করে তাদের মাঝে বিলিয়ে দিতে বদ্ধপরিকর। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ব্যাপক রাজনৈতিক অঙ্গনে সমলোচনা তৈরি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ