
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার পৌর এলাকার উপকারভোগীদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে, উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত শাড়ি গতকাল দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে। সংসদ সদস্যের দপ্তর থেকে উপকারভোগীদের তালিকা প্রাপ্তির পর তা বিতরণ শুরু করা হবে বলে জানা গেছে।
তবে বিতরণ কার্যক্রম নিয়ে কিছুটা অসন্তোষও দেখা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, এমপির বরাদ্দ হিসেবে প্রাপ্ত নগদ অর্থ ও শাড়ি উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছালেও সার্বিক ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল বলে অভিযোগ উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দু রশিদ চৌধুরী, ফারুক সর্দারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হবে