
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি।
নারীদের আধুনিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে উদ্বোধন হলো লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় ইছাপুর ইউনিয়নে দক্ষিণ শ্রীরামপুর, আজমত উল্লাহ হাজীবাড়ি সংলগ্ন কারিমিয়া ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসার প্রাথমিক শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম-ওলামা এবং সমাজসেবকদের উপস্থিতিতে ২৭শে মার্চ ( শুক্রবার) জুমার নামাজের পর ইছাপুর ইউনিয়নের সাবেক পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী অলিউল্লাহ অত্র মাদ্রাসার প্রাথমিক শুভ উদ্বোধন করেন, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ চাঁদপুরির সভাপতিত্ব অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি, ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য কারী মিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত, মহিলা শাখাটি নব্য সংযোজিত, উক্ত মাদ্রাসাটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ সোহেল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুল ইসলাম পাটোয়ারী, কামরুল ইসলাম ফাহিম, জাহাঙ্গীর আলম সম্রাট, সাইফুল ইসলাম ভূঁইয়া, নুর আলম হিরো, হাজী ফারুক হোসেন,দেলোয়ার হোসেন, ফারুক হোসেন মুন্সী, মাহবুব রাব্বানী, জিহাদুল ইসলাম ছোটন, লালু খন্দকার, প্রাক্তন ছাত্রনেতা সাজ্জাদুল ইসলাম বাবু, ইছাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সজীব সহ আরো অনেকে। উপস্থিত নেতৃবৃন্দগণ নারী শিক্ষা বিস্তারে মহিলা মাদ্রাসার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, একটি উন্নত ও আলোকিত নারী সমাজ গঠনে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রসার ভিত্তিতে অত্র মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।