
আনিসুর রহমান আনাস (চান্দিনা কুমিল্লা)
কুমিল্লার চান্দিনা উপজেলায় সংঘটিত এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ইং (বৃহস্পতিবার) চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ উপজেলার হোসেনপুর গ্রামে সংঘটিত মরিয়ম আক্তার (২১) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি হারালদার গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. রিপন (৪৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার দিনই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ময়নালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।