
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার( ২৬ শে মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালাক পালিয়ে যায়। বাসে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিকরা, পথি মধ্যে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত বলে জানা গেছে। বাসটির যাত্রী জুই চাকমা বলেন বাসটিতে প্রায় ৫০জন যাত্রী নিয়ে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাচ্ছি , পথিমধ্যে বাসটি সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিযন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০ থেকে ১২ জন আহত হয়েছে।
তাদের চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে। কাউখালি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ আবদুল মন্নান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে এসে দেখি স্হানীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে, গাড়িতে কোন যাত্রী আটকানো অবস্থা পাওয়া যায়নি।