
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমানসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মে. মাছুম খান, বীর মুক্তিযোদ্ধা মো. বাবলু খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ।
শরিফুজ্জামান
নড়াইল