মোঃ শরিফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর।
সম্প্রতি সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ শিক্ষার্থী মো: হৃদয় সরকার। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই দায়িত্ব তাঁর কাছে সম্মান ও আস্থার প্রতীক। তিনি এই দায়িত্ব ন্যায়, সততা ও নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতার জন্য সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সারা বছর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।
স্বাস্থ্যসেবার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ঘোষণা করেন, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই এই সংগঠনটি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠুক।
শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার একটি পরিবার। এই সংগঠনের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই এবং শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করতে চাই।
আমাদের লক্ষ্য হলো শাহজাদপুরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
আগামীতে শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতির কাজ হবে উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম যাতে শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পায়। দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা, মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি কুইজ প্রতিযোগীতা এবং ফ্রী রক্ত দান সেবা।
শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতির সাথে সম্পৃক্ত সকলকে বলতে চাই আপনরা নিজ নিজ এলাকায় সমাজিক কাজের সাথে যুক্ত থাকবেন। আপনার এলাকার স্কুল কলেজে পড়া দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবেন, ছোট ভাই বোনরা সঠিক শিক্ষার পরিবেশ পাচ্ছে কিনা তারা তাদের মিশন ভিশন সম্পর্কে সচেতন কিনা গাইড করবেন। তাদের অনুপ্রেরণা দিবেন কিভাবে লেখাপড়া করলে দেশ সেরা বিদ্যাপীঠে মেডিকেল, ইন্জিনিয়ারিং বুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।