
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ালেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এ্যাড. জালাল উদ্দিন।
মঙ্গলবার(১০ মার্চ)দুপুরে কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে আসেন তিনি।এসময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সবসময়ই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ আলমগীর
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।