শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বাইতুল মোকাররমের পাশে কাটা হাত ও পা উদ্ধার ফিঙ্গারপ্রিন্টে মিললো পরিচয়

তৌহিদুল ইসলাম চৌধুরী।
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী।

ঢাকা রাজধানীর বায়তুল মোকাররমের মসজিদের পার্শ্ববর্তী এলাকায় এবং স্কাউট ভবনের কাছ থেকে দুটি কাটা হাত ও একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ।

ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের মাধ্যমে জানা গেছে শুক্রবার রাত দুইটার দিকে স্কাউট ভবনের পাশে পা উদ্ধার করা হয়। আর শনিবার সকালে বাইতুল মোকারমের মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকা থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল খান জানিয়েছেন হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সনাক্ত করা হয়েছে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে , তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায় , উদ্ধারকৃত দেহের অংশ ময়নাতদন্তের জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে দেহের অবশিষ্ট অংশ উদ্ধার ও ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ