শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল গাড়ি

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ মহাসড়কের টেকনাফ অংশে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সোহাগ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হোয়াইক্যং ইউনিয়ন-এর খারাংখালী গোদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার নুরুল হাকিমের ছেলে। একই ঘটনায় আমির হামজা (৭৩) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক সোহাগ ও আমির হামজাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত আমির হামজাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের পাশে পড়ে থাকে।

খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ