
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে খুলনা বিএনপির সমাবেশে যাওয়ার পথে কাশিপুর ইউনিয়ন বিএনপির ১০ জন নেতাকর্মী নিহত ও ৪ জন নেতাকর্মী আহত হওয়ায় তাদের পরিবারের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমদাদুল হক মল্লিক, বিএনপি নেতা মফিজুর রহমান, তরিকুল ইসলাম, ইমরুল হাসান, ইকলাস মোল্লা, কাজী জিয়াউর রহমান লোটাস, মহিলা দল নেত্রী শরিফা খানম, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, কাজী নাঈম হোসেন, অনিক ইসলাম নয়ন, লোহাগড়া কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান আনিসসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সড়ক দূর্ঘটনায় নিহত ১০ জনের পরিবারের সদস্য ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত
কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কাজী ইমরান হোসেন।
শরিফুজ্জামান,নড়াইল।
২৭/০২/২৬ ইং