
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৯০ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহম্মদনগরে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের উদ্যোগে কোরআনখানি, র্যালী,স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
র্যালিটি নূরমোহম্মদনগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল,বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল ,বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর পরিবারের সদস্য, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদ নগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
শরিফুজ্জামান
নড়াইল।