
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের সাগরিকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাস নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে। আকাশ দাসের সহকর্মীরা জানান এই চক্রটি কয়েক মাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করছিল, আকাশ দাসের প্রতিবাদের মুখে চাঁদা নিতে পারেননি তারা , এছাড়া নানা বিষয়ে তার সঙ্গে বিরোধ ছিল তাদের। নিহতের ভাই সাগর দাস জানান রাত আটটার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যান আকাশ , কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকির বাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতন্ডায় করতে দেখেন। এক পর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ , তিনিও তাদের সঙ্গে বাগবিতণ্ডার জড়ান। এই সময় ওই যুবকরা আরো কয়েকজনকে ডেকে এনে আকাশ দাস কে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন। এক পর্যায়ে আকাশ দাস মাটিতে পড়ে গেলে তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পুলিশ বলেছে মামলা দায়ের হলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।