শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ঢাকা আজাদী কর্মসূচির ডাক দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী।

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

রাজধানী কেন্দ্রিক নতুন রাজনৈতিক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী, ঢাকা আজাদী শিরোনাম এই উদ্যোগের কথা তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমিক জানিয়েছেন। বৃহস্পতিবার ২৬ শে ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন আসছে আগামী প্রচারণা ঢাকা আজাদী স্ট্যাটাসে নাসিরুদ্দিন পাটোয়ারী জানান আমরা ঢাকা শহরে প্রতিটি ওয়ার্ডে যাবো, মানুষের কথা শুনেছি সমাজ গুছিয়ে নেব দুর্নীতি অন্যায় অব্যবস্থা পনায় বিরুদ্ধে লড়াই করব। তিনি আরো লিখেন জেগে উঠবে ঢাকা (Dhaka will be Azad) বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য , পোস্টে #Dhaka Azadi’ হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয়। পাশাপাশি আজাদী যাত্রা অনুসরণের আহ্বান জানিয়ে সমর্থক ও সাধারণ নাগরিক দের সম্পৃক্ত হওয়ার বার্তা ও দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি ওয়ার্ড ভিত্তিক যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কে সমন্বিত ভাবে ব্যবহার করার কৌশলটি আগামী নির্বাচন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নগরবাসী নাগরিক সেবা যানজট জলাবদ্ধতা ময়লা ব্যবস্থাপনা নিরাপত্তা ইসুগুলোকে সামনে এনে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা হতে পারে , এই কর্মসূচির অংশ এখন দেখার বিষয় , ঢাকা আজাদী শিরোনামের এই প্রচারণা বাস্তবে কতটা জনসমর্থন পায় এবং রাজধানীর রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ