
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
মেট্রো রেল স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞ দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ( ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের পরিচালক প্রশাসন এ কে এম খাইরুল আলম স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতদ্বার জনসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রো রেল স্টেশন এলাকা প্ল্যাট ফর্ম,কনকোর্স, প্রবেশ বাহির পথ ট্রেনের ভিতর এবং সংশ্লিষ্ট আস্থাপনা সমৃর্হে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের পূর্বা অনুমতি ছাড়া শর্টে ভিডিও তৈরি করে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় প্রচার। বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্য ফটোগ্রাফি লাইভ স্টমিং শুটিং বা যেকোনো প্রকার কনটেন্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনুমতি ছাড়া উপরোক্ত কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজন আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় উল্লেখ যে ডিএমটিসিএল এর বাণিজ্যিক স্পেস ভাড়া, ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং ভিডিও ফটোগ্রাফি অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।