বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপতিকে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ঘটনার দায়ে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

সম্প্রতি রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপতি। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনেই তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এমন দাবির প্রেক্ষিতে সাংবিধানিক প্রক্রিয়া ও রাজনৈতিক সমঝোতার বিষয়টি সামনে আসতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ