
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের কাজের সূচনা করতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতা ও দোয়া নিয়ে যেন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন।