বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

উল্লাপাড়া মডেল থানার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

আজ বুধবার উল্লাপাড়া মডেল থানায় রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়। এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্মানিত ডিআইজি মহোদয় উল্লাপাড়া মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে থানার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ