বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

১১৮ বোতল ফেয়ারডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত ২১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল

“সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১১৮ বোতল ফেয়ারডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়!

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা- মোঃ আবু সাঈদ, সাং-উত্তর শহরা বাড়ী, থানা- ধনুট, জেলা- বগুড়া

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ