বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

র‌্যাবের অভিযানে লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার,

লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১) এর সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ অভিযানে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিলন মাঝি (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব সারাদেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র‌্যাব-৮, সিপিসি-৩ বরিশালের একটি যৌথ আভিযানিক দল ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর সদর থানার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল প্রায় ৩টা ৩০ মিনিটে রামগঞ্জ থানা এলাকায় আসামি মিলন মাঝি ভুক্তভোগী নারী (৪২)কে তার বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রামগঞ্জ থানা এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে আসামি আত্মগোপনে চলে গেলে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মোঃ মুহিত কামাল মহসিন, র‌্যাব-১১, সিপিসি-৩,

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ