বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

পল্লীশ্রীর উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী-এর উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে মিলাদ মাহফিল, দোয়া-খায়ের ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ মাহফিল ও দোয়া-খায়ের পরিচালিত হয়। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম।

বক্তব্যে সংসদ সদস্য মাহে রমজানের গভীর তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক উৎকর্ষ ও মানবিক মূল্যবোধ বিকাশের অনন্য সময়। এ মাস মানুষের মাঝে ধৈর্য, সহমর্মিতা, সততা ও আত্মনিয়ন্ত্রণের গুণাবলি জাগ্রত করে এবং ব্যক্তি ও সমাজজীবনে দায়িত্ববোধ সুদৃঢ় করে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা মানুষকে নিজের কর্তব্য ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলে, যা ন্যায়পরায়ণ ও মূল্যবোধনির্ভর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। সমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পল্লীশ্রীর কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের আবহে পুরো আয়োজন সম্পন্ন হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ