বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিজিএন) এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহা পরিদর্শক( আইজিপি) পদে নিয়োগ দিয়েছেন সরকার। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। ২০২২ সালে ১৭ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তৎকালীন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন ফকিরকে খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসাবে কর্মরত ছিলেন তিনি পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মোহাম্মদ আলী হোসেন ফকিরকে বর্তমানে রাজশাহী রেঞ্জ বিআই জি অফিসে সংযুক্ত সরকারি চাকরি আইন ২০১৮( ২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরপ্রধান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা , তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়া ও তিনি নেত্রকোনা ফেনী ও মাগুরায় পুলিশ সুপার ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ