
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে নড়াইল-২আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামাতের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দিয়েছেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্থ করে বলেন যদি কেউ লোহাগড়া বাজারে নিরবে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে বেঁধে রেখে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের খবর দেওয়ার কথা বলেন।
মঙ্গলবার(২৪ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া পৌরসভার জামায়াতে ইসলামের কার্যালয়ে লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
নড়াইল জেলা জামায়াতে ইসলামের শুরা সদস্য জামিরুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী ও বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক যুবদল নেতা ও সমাজসেবক ইঞ্জিঃ রাজু আহমেদ বাপ্পি, ফরিদুজ্জামান ফরিদ, আসাদুজ্জামান কদর,আলী মিয়া,ইবাদত শিকদার,বাবলু মিয়া,শুবল বিশ্বাস,আকরাম হোসেন, নজরুল ইসলাম,কালু পোদ্দার, ইমরান হোসেন, কাদের মোল্যা,শাফায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মাওলানা আলমগীর হোসেন, মাওলানা হাদিউজ্জামান, হাফেজ ইমরান হুসাইন, এমদাদুল হক এমদাদসহ প্রমুখ। সভায় ব্যবসায়ীরা বাজারে নিরব চাঁদাবাজী, রাস্তাঘাট দখল ,ফুটপাত দখল করে দোকান বসানো,ভ্যানগাড়ী পাকিং,ইজারার হার বৃদ্ধি, পর্যাপ্ত পয়ঃনিস্কাসনের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এ সমস্ত সমস্যা থেকে বাচার জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
লোহাগড়া বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক ও যুবদল নেতা সমাজসেবক ইঞ্জিঃ রাজু আহমেদ বাপ্পি বাজারের আইনশৃঙ্খলার বিষয়ে বলেন, বাজারে রাস্তার উপরে দোকানগুলো অন্যত্র স্থানান্তর, বিদ্যুতিক পিলারে লাইটের ব্যবস্থা করাসহ বাজারকে সুরক্ষা করার জন্য সকল ব্যবসায়ীকে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানান।
শরিফুজ্জামান
নড়াইল।