মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ইফতার মাহফিল সভায় জামায়াত ইসলামী ইসলাম কে নিয়ে চরম মিথ্যাচার করছে এমপি আবু সাইদ চাঁদ

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাঁদ বলেছেন জামায়াত ইসলাম ইসলাম কে নিয়ে চরম মিথ্যা চার করছে,ইসলামের দোহায় দিয়ে জনগনকে ধোকা দিয়ে চলেছে। এমপি হয়েও আমি নিজেকে আপনাদের কাতারে রাখতে চাই। আপনারা আমার কাছে যে কোন কাজে আসবেন কোন বাধা বিপত্তি ছাড়া। রোববার চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী ও মুসল্লীদের সঙ্গে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পুর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদ বলেন,জামায়াতে ইসলামী ইসলামের নাম ভেঙ্গে ইসলামকে নিয়ে চরম মিথ্যাচার করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগনের সঙ্গে প্রতারনা করছে। তাই এদের ব্যাপারে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারম্যান জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জনতার প্রধানমন্ত্রী। তিনি মুখে যা বলেন, কাজে তা প্রমান করবেন।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ