মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

হঠাৎ বান্দরবান সফরে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

লামা প্রতিনিধি মো:আলী হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি মো:আলী হোসেন

রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় শেষে তিনি লামা বাজারে দেশি ও ফরমালিন মুক্ত খাবারের খোজে ঘুরে বেড়ান পরে আলীকদম বাজারে অবস্থান করেন।

ব্লু জিন্স, কালো জার্সি ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় কয়েকজন সঙ্গীসহ তাকে দেখা গেছে। সফরটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত—এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এ বিষয়ে সাংগঠনিকভাবে কোনো পূর্ব ঘোষণা ছিল না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ