
লক্ষ্মীপুর প্রতিনিধি:মোঃ শাকিল হোসেন
লক্ষ্মীপুর–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে তার নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চররমনী মোহন ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টার দিকে তার নিজ বাসায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চররমনী মোহন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া নেতাকর্মীদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লক্ষ্মীপুর–২ আসনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তৃণমূলের বিপুল সমর্থনে আবুল খায়ের ভূঁইয়ার বিজয়ে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে এবং তার নেতৃত্বে লক্ষ্মীপুর–২ আসনের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।