রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের পুষ্পস্তবক অর্পণ

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।

‎২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাহমুদ হোসেন, প্রধান শিক্ষক ইরফাত তাশরিক (ভারপ্রাপ্ত), সকল সহকারী শিক্ষক-কর্মচারী’সহ অত্র প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীবৃব্দ।

‎এসময় মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

‎ভাষা আন্দোলনের সূচনা হয় তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে। ১৯৪৮ সালের মার্চে তা সীমিত আকারে বিস্তার লাভ করে এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এর চূড়ান্ত রূপ নেয়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। পরদিন ২২ ফেব্রুয়ারি সাধারণ মানুষও রাজপথে নেমে প্রতিবাদ জানায় এবং মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।

‎ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে ২৩ ফেব্রুয়ারি রাতারাতি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও ২৬ ফেব্রুয়ারি তা গুঁড়িয়ে দেয় সরকার। তবে এ ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়।

‎পরবর্তীতে ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর ৭ মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি সংবিধানে সংশোধন এনে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়। পরে ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাস হয় এবং একই বছরের ৮ মার্চ থেকে তা কার্যকর করা হয়।

‎বাংলা ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আসে ২০১০ সালে, যখন জাতিসংঘ প্রতিবছর ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তাই আমরা প্রতিবছর ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ