রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ

বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

মহান শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া,সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক এস এম নাঈম, সদস্য শাহ আলম বাবলু,, শাহেদ হোসেন ছোটন, এম মনির চৌধুরী রানা, মো: তাজুল ইসলাম, বিপ্লব জলদাশ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ